Skip to Content

লক্ষ্য ও উদ্দেশ্য

ইসলামী মূল্যবোধ ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে প্রতিষ্ঠানের পাঁচটি মূল অঙ্গীকার।

প্রতিভার বিকাশ

ইসলামী নীতি নৈতিকতার আলোকে শিশু, কিশোর ও তরুণদের দৈহিক ও মানসিক শিক্ষাদান এবং তাদের সুপ্ত প্রতিভাকে মানবিক ও ইসলামী মূল্যবোধের আলোকে বিকশিত করা।

যোগ্য নাগরিক

প্রতিটি ছাত্রকে মুসলিম জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে ইসলামী জীবনাদর্শনের সঠিক জ্ঞানদানের মাধ্যমে দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা।

তা‘লীম ও তারবিয়াত

তা‘লীম-তারবিয়াতের মাধ্যমে প্রতিটি ছাত্রের মধ্যে আধ্যাত্মিক চেতনা, ইসলামী মূল্যবোধে সুনাগরিক তৈরির চেষ্টা করা।

বৃত্তিমূলক দক্ষতা

বৃত্তিমূলক প্রশিক্ষণ ও বৈষয়িক শিক্ষার মাধ্যমে সমাজ পরিচালনায় সক্রিয় অংশ গ্রহণের যোগ্য করে গড়ে তোলা।

কালজয়ী আদর্শ

বাতিলের সকল চ্যালেঞ্জের মোকাবিলায় ইসলামকে একটি কালজয়ী আদর্শ হিসেবে তুলে ধরার যোগ্যতা সৃষ্টি করা।

আরও তথ্য প্রয়োজন?

ভর্তি, একাডেমিক কিংবা প্রশাসনিক যেকোনো বিষয়ে জানতে আমাদের তথ্য ও অভ্যর্থনা কেন্দ্রে যোগাযোগ করুন। অফিস চলাকালীন সময়ে ফোন ও সরাসরি উভয় মাধ্যমেই সহায়তা পাওয়া যায়।