ভর্তি
অনলাইন এডমিশন পোর্টাল, ভর্তির নিয়মাবলী, মানবণ্টন ও পাঠ্যসূচি।
অনলাইনে ভর্তি ফরম পূরণ করুন
নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন পোর্টালে ফরম পূরণ করে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন সংক্রান্ত সহায়তার জন্য তথ্য ও অভ্যর্থনা কেন্দ্রে যোগাযোগ করুন।
ভর্তি ফরম পূরণ করুন অনলাইন পেমেন্টভর্তির নিয়মাবলী
শিশু থেকে ৯ম শ্রেণি পর্যন্ত প্রতি বছর জানুয়ারি মাসে ভর্তি করা হয়।
৩য় শ্রেণি পর্যন্ত মৌখিক পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হয়।
৪র্থ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের ভর্তি করা হয়।
ভর্তি বিজ্ঞপ্তি জাতীয় পত্রিকার মাধ্যমে প্রচার করা হয়; মাদরাসার ওয়েবসাইটেও পাওয়া যায়।
৯ম শ্রেণির বিজ্ঞান বিভাগের জন্য অতিরিক্ত বিজ্ঞান বিষয়ে পরীক্ষা দিতে হয়।
ভর্তি পরীক্ষার মোট নম্বর ১০০ — লিখিত ৮০ ও মৌখিক ২০। পরীক্ষার সময় ১ ঘণ্টা।
শ্রেণিভিত্তিক ভর্তি পরীক্ষার বিষয় ও মানবণ্টন
৫ম – ৯ম শ্রেণি (সাধারণ বিভাগ)
| বিষয় | নম্বর |
|---|---|
| আরবি | ২০ |
| বাংলা | ১৫ |
| গণিত | ২০ |
| ইংরেজি | ১৫ |
| সাধারণ জ্ঞান | ১০ |
| মৌখিক | ২০ |
| মোট | ১০০ |
৯ম শ্রেণি (বিজ্ঞান বিভাগ)
| বিষয় | নম্বর |
|---|---|
| আরবি | ১০ |
| বাংলা | ১০ |
| গণিত | ২০ |
| ইংরেজি | ১৫ |
| বিজ্ঞান | ২৫ |
| মৌখিক | ২০ |
| মোট | ১০০ |
পাঠ্যসূচি
- আরবি — পূর্ববর্তী শ্রেণির আরবি ১ম ও ২য় পত্র।
- গণিত ও বিজ্ঞান — পূর্ববর্তী শ্রেণির গণিত ও বিজ্ঞান বই।
- সাধারণ বিজ্ঞান — পূর্ববর্তী শ্রেণির পাঠ্যবই (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)।
- বাংলা — শ্রেণিভিত্তিক তালিকা নিচে দেওয়া হলো।
বাংলা — শ্রেণিভিত্তিক পাঠ্যসূচি
| শ্রেণি | পাঠ্যসূচি |
|---|---|
| ৫ম শ্রেণি | বর্ণ, ভাষা, শব্দ, বচন, লিঙ্গ, ক্রিয়ার কাল, পদ ও বাক্য। |
| ৬ষ্ঠ শ্রেণি | ভাষা, শব্দ, পদ, বচন, লিঙ্গ, সন্ধি, কারক, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ। |
| ৭ম শ্রেণি | ভাষা, ধ্বনিতত্ত্ব, শব্দ, পারিভাষিক শব্দ, লিঙ্গ, সমার্থক শব্দ, বাক্য, এক কথায় প্রকাশ, বানান ও বিরাম চিহ্ন। |
| ৮ম শ্রেণি | ভাষা, সন্ধি, কারক, শব্দ ও পদ, বাক্য, বিরাম চিহ্ন, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা। |
| ৯ম শ্রেণি | ভাষা, সন্ধি, শব্দ ও পদ, লিঙ্গ, বাক্য, বানান, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, বিরাম চিহ্ন, এক কথায় প্রকাশ। |
Syllabus for admission test — English
| Class | Topics |
|---|---|
| Five | Word meaning & making a sentence on text book, Parts of Speech, Translation. |
| Six | Word meaning & making a sentence on text book, Parts of Speech, Translation. |
| Seven | Article, Parts of Speech, Changing Sentence (Affirmative to Negative, Assertive to Interrogative, Exclamatory to Assertive), Translation. |
| Eight | Article, Parts of Speech, Changing Sentence (Affirmative to Negative, Assertive to Interrogative, Exclamatory to Assertive), Voice, Narration, Translation. |
| Nine | Article, Parts of Speech, Changing Sentence (Affirmative to Negative, Assertive to Interrogative, Exclamatory to Assertive), Voice, Narration, Translation. |
আরও তথ্য প্রয়োজন?
ভর্তি, একাডেমিক কিংবা প্রশাসনিক যেকোনো বিষয়ে জানতে আমাদের তথ্য ও অভ্যর্থনা কেন্দ্রে যোগাযোগ করুন। অফিস চলাকালীন সময়ে ফোন ও সরাসরি উভয় মাধ্যমেই সহায়তা পাওয়া যায়।